ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ডাকাত ও মাদকসহ ১০ মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ডাকাতি, দস্যুতা, মাদক ও দ্রুত বিচার আইনসহ মোট ১০ মামলার পলাতক আসামি মো. রয়েলসহ তিন পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. রয়েল (৩২),  ওহেদুল নবী (৩০), মো. মামুন (৩৮)। মো. রয়েল মাধবপুর গ্রামের মৃত শাহজাহান ওরফে ছাওয়াল মিয়ার ছেলে, ওহেদুল নবী একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং মো. মামুন রেনু মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একাধিক দল পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া, উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েলসহ থানার অন্যান্য কর্মকর্তারা।
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিন আসামিকে রবিবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।

  • ব্রাহ্মণপাড়া