ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদক সেবনের অভিযোগে মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন চোরাচালান মামলার আসামি, একজন সিআর ওয়ারেন্টভুক্ত এবং সাতজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

রোববার ( ৩০ আগস্ট ) উপজেলার বিভিন্ন এলাকার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ থানায়, থানার উপপরিদর্শক ( এসআই ) ডি. এম. এ. মজিদের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশের একটি দল দেবীদ্বার উপজেলার এলাহাবাদ এলাকা থেকে মেহেদী হাসান ওরফে কাইয়ুম ( ৩০ ) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ব্রাহ্মণপাড়া থানার এক বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি।

অন্য একটি অভিযানে সহকারী উপকারীদর্শক ( এএসআই ) মো. মুছা অভিযান চালিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকা থেকে মো.বাবুল মিয়া ( ৩৫ ) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলামের পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া উপপরিদর্শক ( এসআই ) সুজন কুমার আচার্য ও সহকারী উপপরিদর্শক ( এএসআই ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কবির হোসাইন ( ২৫ ), শাহরিয়ার আমিন ( ৩০ ), মোহাম্মদ রাব্বি ( ৩০), মো. রায়হান হাসান ( ২১ ), মো. মেহেদী হাসান ( ২৫ ) ও মো. ইব্রাহীম ( ৩০ )।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সামারি ট্রায়ালে কবির হোসাইন, শাহরিয়ার আমিন, মোহাম্মদ রাব্বিকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়। মো. রায়হান হাসান, মো. মেহেদী হাসানকে ২৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মো. ইব্রাহীমকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া