কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আয়োজনে সততা স্টোরের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল প্রাঙ্গণে এ সততা স্টোরের উদ্বোধন করা হয়। ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন, সমন্বিত কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক রাফী মোঃ নাজমুল সা’দাৎ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন, সমন্বিত কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুর রহমান, দূর্নীতি দমন কমিশন, সমন্বিত কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ইমরান খান, সিদ্দিকুর রহমান রুবেল, ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু।
ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সততা স্টোর উদ্বোধনের পর দুর্নীতি প্রতিরোধ ও সততার চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরেন অতিথিরা।
এছাড়া দুদকের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।