ব্রাহ্মণপাড়ায় তিন ট্রাভেল এজেন্সীকে জরিমানা

লেখক: সোহেল ইসলাম
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লাইসেন্স না থাকায় তিন ট্রাভেল এজেন্সীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী
অফিসার সোহেল রানা’র নেতৃত্বে নিবন্ধনহীন ট্রাভেল এজেন্সীর বিরুদ্ধে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া বাজারের মডার্ণ ট্রাভেলস এর স্বত্তাধিকারী ওমর ফারুক (৪২)কে ১০ হাজার টাকা, চান্দলা বাজারের দি স্টার ট্রাভেলস এর স্বত্তাধিকারী আরিফুল ইসলামকে (৩৬)কে ১০ হাজার টাকা ও সুজন এয়ার ট্রাভেলস এর স্বত্তাধিকারী মোস্তাফিজুর রহমান সুজন(৩১)কে ১৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এ অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

  • ব্রাহ্মণপাড়া