ব্রাহ্মণপাড়ায় জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলা সদর এলাকায় বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লাহর ৯৯ নাম ফলক চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মো. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মো. আমিরুল ইসলাম, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আব্দুর রহমান, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবু কাউসার সরকার এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. কাউসার আহমেদ।
এ ছাড়া উপজেলা জামায়াতে ইসলামী, যুব বিভাগ ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালি ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

  • ব্রাহ্মণপাড়া