গত ১৫ জানুয়ারি বুধবার রাতে বুড়িচং উপজেলার ষোলনল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ষোলনল ইউনিয়ন সভাপতি সোলেমান পাটোয়ারীর সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা উত্তরের সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলার আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান। আবদুস সালাম মাস্টারের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, মাস্টার আবদুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলার সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, ষোলনল ইউনিয়ন জামায়াতের আমীর সার্জেন্ট হাবিবুর রহমান। সম্মেলনে বক্তব্য রাখেন পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আশিকুর রহমান, ষোলনল ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ ফেরদৌস, তানযীমুল উম্মাহ মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুদ মৈশান প্রমুখ। সম্মেলন শেষে মোঃ সোলেমান পাটোয়ারীকে সভাপতি ও মাস্টার আবদুস সালামকে সাধারণ সম্পাদক এবং নাজমুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।