বুড়িচংয়ে সড়ক দূর্ঘটনায় মোটর চালিত ট্রলির ড্রাইভার নিহত

লেখক: স্টাফ রির্পোটার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় মোটর চালিত ট্রলি উল্টে সড়কের পাশের ডোবায় পড়ে ফারুক (৩৬) নামের এক ড্রাইভার নিহত হয়েছে। নিহত ফারুকের বন্ধু সুমন মিয়া জানান, গত ২৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৭ টায় বুড়িচং উপজেলার শংকুচাইল রাজাপুর সড়কের রাজাপুর রেলস্টেশন এলাকায় মোরগ বোঝাই মোটর চালিত ট্রলি নিয়ে রেললাইন পার হওয়ার সময় উল্টে পাশের ডোবায় পড়ে যায়। এতে ট্রলির ড্রাইভার ফারুক ঘটনাস্থলে মারা যায়। নিহত ফারক বুড়িচং উপজেলা সদরের হাজী বসত আলীর ছেলে। বুড়িচং থানার ডিওটি অফিসার এস আই আরিফ জানান, এই বিষয়ে বুড়িচং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

  • বুড়িচং