মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ৯ আগষ্ট দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ভ‚মিহীণ ও গৃহহীন পরিবারকে (৪র্থ পর্যায়ের ২ধাপে) ভ‚মি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন এবং গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রেস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৭ আগষ্ট বিকাল ৪টায় ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মোঃ ছামিলউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,জাতীয় সাংবাদিক সমিতির বুড়িচং উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।