বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আবুল হাশেম অসুস্থ

লেখক: Sohel Islam
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কৃতি সন্তান এবং বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন বুড়িচং আনন্দ পাইলটিয়ান্স এলামনাই এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আবুল হাশেম অসুস্থ হয়ে ঢাকার ল্যাব এইড হসপিটালে ভর্তি হয়েছেন। ডাক্তার আবুল হাশেম এর চাচাত ভাই বুড়িচং মডেল একাডেমীর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ উদ্দিন বলেন, গত ১১ জুন রবিবার সকাল ১১টায় হঠাৎ করে নিজ বাসায় অসুস্থ হয়ে যায়। তখন তার পরিবারের লোকজন ঢাকা ল্যাব এইড হসপিটালে ভর্তি করায়। কর্তব্যরাত ডাক্তার তাকে সিসিইউতে স্থানান্তর করেন। বর্তমানে তার অবস্থা উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুড়িচং আনন্দ পাইলটিয়ান্স এলামনাই এসোসিয়েশনের সিনিয়ার সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আবুল হাশেম এর বাম হাত ও পা অবস হয়ে গেছে। বর্তমানে অবস্থার কিছুটা উন্নতির দিকে। এসোসিয়েশনের পক্ষ থেকে ডাক্তার আবুল হাশেম এর সুস্থতা কামনায় দেশবাসীসহ সকলের নিকট দোয়া প্রার্থী।

  • বুড়িচং