দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি মহল ইচ্ছে করে খারাপ করছে ৷ আর তার দায়ভার চাপাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর ৷ ১৭ বছর বিএনপির উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার ৷ শত ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারে নাই সকল অপশক্তিরা ৷ নতুন করে ফ্যাসিস্টের অনুসারীরা বিএনপিকে নিয়ে নীল নকশা তৈরি করে কোন লাভ হবে না ৷ সকল ষড়যন্ত্র জনগনকে সাথে নিয়ে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ ৷ তাই আসুন সবাই মিলে ঐক্য গঠনের মাধ্যমে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে কাজ করি ৷ তবেই শহীদ জিয়া স্বপ্নের সোনা বাংলা গঠনে সম্ভব হবে ৷ রবিবার ১৩ জুলাই বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন কালে কুমিল্লা ৫ ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশি কুমিল্লা দঃ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী জসিম উদ্দিন এ সব কথা বলেন ৷ মালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম ভূইয়া এর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এনামুল হক মাসুদ সরকার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ আমির হোসেন, সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ শাহ আলম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, উপজেলা বিএনপির সদস্য মোঃ শওকত আলী ভূইয়া, জেলা যুব দলের যুগ্মআহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক হাজী আলাউদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, ওমর ফারুক, মোঃ শরাফ উদ্দিন সরকার, গাজী সাইদুল ইসলাম এমরান, মোঃ মনির হোসেন, মোঃ কবির হোসেন, মনির প্রতাব ৷ এসময় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আঃ মতিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব ফয়সাল কবির আখন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷