বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে সদস্য হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৭ ঘন্টা আগে

Spread the love

“মানব সেবায় ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্য” নিয়ে এগিয়ে চলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল-এ নতুন নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ মাসুদ রানা। সংগঠনের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহা সচিব মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে মোহাম্মদ মাসুদ রানাকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এর ছেলে।

মোহাম্মদ মাসুদ রানা বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানব সেবায় কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। আমাকে এই দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি সততা ও নিষ্ঠার সাথে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাব। এ বিষয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি মানব সেবা ও মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

  • ব্রাহ্মণপাড়া