প্রাক্তন প্রধান শিক্ষক মিজানুর রহমানের দাফন সম্পন্ন

লেখক: Sohel Islam
প্রকাশ: ২ years ago

Spread the love

বুড়িচং উপজেলার পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক, ব্রাহ্মনপাড়া বাজারের ওষুধ ব্যাবসায়ী চিশ্তিয়া ফার্ম্মেসীর মালিক মোঃ মোরর্শেদ আলম ভূইয়ার বড় ভাই মিজানুর রহমান ভুইয়া ২৪ ডিসেম্বর রাত আনুমানিক ৯ টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না… রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সোমবার সকাল ৯ টায় মরহুমের প্রথম জানাজা নামাজ ব্রাহ্মনপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং ২য় জানাযার নামাজ দুপুরে তার প্রিয় প্রতিষ্ঠান পূর্নমতি উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ৩য় জানাযা নামাজ তার নিজ বাড়ী লড়িবাগে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ তার নিজ গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।মৃত্যু কালে মরহুমের স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।

  • ব্রাহ্মণপাড়া