তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে.. হাজী জসিম উদ্দিন

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এবং তিন বারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরী তারেক রহমানের যোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ ৷ তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিলে দেশ হবে মাধক, সন্ত্রাস, দূর্নীতি ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ ৷ তারুণ্যে বাংলাদেশ গড়তে আসুন সবাই মিলে ঐক্য গঠনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় আনী ৷ তবেই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গঠনে হবে ইনশাআল্লাহ ৷ শুক্রবার ৯ জানুয়ারি দিনব্যাপী নির্বাচনী অফিস উদ্বোধন, সামাজিক অনুষ্ঠান ও উঠান বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা ৫- আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন ৷ দিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক সরকার মিঠুন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. মনিরুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, উপজেলা শ্রমীক দলের সভাপতি মোঃ আবু কাউছার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ আকরামুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ৷

  • ব্রাহ্মণপাড়া