ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন ও অবকাঠামোগত সংকট দ‚র করতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প ফেজ-১’-এর আওতায় একসঙ্গে ৪১টি বহুতল ভবন নির্মাণের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান ১ তলা ভবন ভেঙে সেখানে নির্মিত হতে যাচ্ছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গর্ব বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভ‚ঁঞার নামে ১০ তলা বিশিষ্ট ‘বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভ‚ঁঞা এমবিএ ভবন’। স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভ‚ঁঞার নামে এই ভবনটি নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের বরাত দিয়ে জানা গেছে, প্রকল্প প্রণয়ন ইতোমধ্যে শেষ হয়েছে এবং এখন চ‚ড়ান্ত সংশোধনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। অনুমোদন মিললে আগামী জুলাই থেকেই কাজ শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভ‚ঁঞা ১৯৪৯ সালের ১৯ ফেব্রæয়ারি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মালাপাড়া গ্রামের ভ‚ঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল লতিফ ভ‚ঁইয়া ও মাতা তাবেন্দা আক্তারের ছয় পুত্র ও তিন কন্যার মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান। তিনি ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। তার অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর বীর উত্তম খেতাবে ভ‚ষিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্রাহ্মণপাড়ার সুশীল সমাজের প্রতিনিধিরা। শহীদ খাজা নিজামুদ্দিনের ভাই হাসান মহিউদ্দিন ভ‚ঁইয়া বলেন, “আমার ভাইয়ের নামে এভাবে একটি ভবন নির্মিত হচ্ছে এটি শুধু আমাদের পরিবারের নয়, পুরো ব্রাহ্মণপাড়া তথা কুমিল্লাবাসীর জন্য গর্বে বিষয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।