চকবাজারের জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

রাজধানীর চকবাজারের কামালবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সোমবার (১১ মার্চ) বেলা ১টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট টানা ৪০ মিনিট ধরে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১টার দিকে চকবাজারের কামালবাগে জুতার কারখানায় আগুন লাগার খবর আসে। বেলা ১টা ৮ মিনিটে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে এর কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

  • বাংলাদেশ