কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নয় বছরের এক শিশুকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় শিশুটির মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। জানা যায়, সোমবার স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুলের ৩য় শ্রেণিতে পড়ুয়া শিশু বিদ্যালয় ছুটির পর আর বাড়িতে ফেরেনি। এতে শিশুর মা রাজিয়া বেগম কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সন্তানের নিখোঁজ বিষয়ে একটি অভিযোগ দিতে যায়। পরে দুপুর ৩টার দিকে শুনতে পান গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ মসজিদের পাশে বাঁশঝাড়ের নিকটবর্তী ধানক্ষেতে শিশুটির মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে সদর দক্ষিণ থানার পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শিশুর মা রাজিয়া বেগম জানান, আমাদের সাথে কারও শত্রুতাও নেই। কেনো আমার এই অবুঝ ছোট্ট শিশুটিকে হত্যা করতে হলো। আমি আমার সন্তানের হত্যাকারীদের ফাঁসি চাই। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া বলেন, শিশুর মা অভিযোগ করতে আসার পর ঘটনার খবর পেয়ে আমিসহ আমার টিম ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে শিশুটিকে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।

  • কুমিল্লা