কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কে বিনা মূল্যে পাঁচ শতাধিক ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান অফিস প্রাঙ্গনে চারা বিতরণ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেনকুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির পক্ষে মোঃ ইদ্রিস মিয়া চারাগুলো গ্রহন করেন। এর মধ্যে নারিকেল ৩০ টি, তাল ৩০ টি, আম ৭৫ টি, জাম ৯০ টি, কাঁঠাল ৯০ টি, নিম ৯০ টি, এবং বেলের চারা ৯০ টি সহ সর্বমোট ৫০০ টি চারা বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুরর্বাসন সহায়তা খাত হতে বিভিন্ন দপ্তর/সংস্থাকে বিনামূল্যে নারিকেল, আম, তাল, জাম, নিম, কাঁঠাল ও বেলের চারা বিতরণ করা হয়।