কুমিল্লা-৫ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার যোবায়েরের উঠান বৈঠক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

শনিবার দিনভর এবি পার্টির কুমিল্লা-৫ (বুড়িচং বি-পাড়া) আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী উপস্থিত ছিলেন। গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক কর্মসূচি শুরু হয় নিমসার, শিকারপুর উওর পাড়া, দক্ষিণ পাড়া পর্যন্ত। সারাদিনব্যাপী এই কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। পথচারী, দোকানদার, রিকশাচালকসহ সর্বস্তরের মানুষের মাঝে এবি পার্টির লিফলেট বিতরণ করা হয়। পরে শিকারপুর দারুল কোরআন জিলানীয়া সিনিয়র মাদ্রাসা মাঠে উঠান বৈঠকের মাধ্যমে শেষ হয়। গণসংযোগ চলাকালে এলাকাবাসী ব্যারিস্টার যোবায়ের এর প্রতি গভীর ভালোবাসা ও সমর্থন জানায়। উপস্থিত জনতা বলেন, এবি পার্টির “রাষ্ট্র হবে জনতার” অঙ্গীকার ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ই এখন সময়ের দাবি। দিনশেষে দলীয় নেতা-কর্মীরা বলেন, নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে ব্যারিস্টার যোবায়ের ভাইয়ের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। সবাইকে আহ্বান জানাই ঈগল মার্কায় ভোট দিন, নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অংশ নিন। গোলাম মোস্তফা রিপনের পরিচালনায়, শিকারপুর দারুল কোরআন জিলানীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা জেলা সদস্য সচিব আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহবায়ক অব পুলিশ কর্মকর্তা মোসলেম উদ্দিন, বি-পাড়া উপজেলা আহবায়ক অব পুলিশ কর্মকর্তা আবু জাহের সরকার, বুড়িচং উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল, শিকারপুর এলাকার আব্দুল ওয়াদুদ, শাহ আলম, হারুন, শ্রী সুশীল চন্দ্র সেন, জামাল মুহুরী, রিফাত মুন্সী, জামসেদ প্রমুখ।

  • বুড়িচং-ব্রাহ্মণপাড়া