কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ব্রাহ্মণপাড়ার পক্ষ থেকে ইউএনও সোহেল রানার বিদায় সংবর্ধনা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ব্র্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকালে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দরা উপস্থিত ছিলেন। কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান ভুইয়া সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বাকশিস এর সাধারন সম্পাদক অধ্যক্ষ আবু সালেহ মোঃ সেলিম রেজা সৌরভ, ব্রাহ্মণপাড়া বাকশিস এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির, অধ্যক্ষ মোঃ আবুল হোসেন স্মরন, অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি। অনুষ্ঠানে শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা কে শিক্ষক সমিতির পক্ষ থেকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে দীর্ঘ সময় বক্তাগন ইউএনও সোহেল রানার ২ বছরের কর্মজীবনের স্মৃতিচারন করাসহ উনার কাজের ভুয়সী প্রশংসা করেন।

  • ব্রাহ্মণপাড়া