কুমিল্লা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের ইতালির মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আগমন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
এ সময় ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মিলান বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম, কনসাল ও দূতালয় প্রধান শরিফুল ইসলাম, শ্রম কনসাল মিস মেহরুবা ইসলামসহ কনস্যুলেটের সকল কর্মকর্তা।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎ বাংলাদেশ ও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।