আরাগ আনন্দ পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আবু ইউসুফ তুহিন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দ পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন করা হয়েছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মোঃ তারিক মাহমুদ এ কমিটি অনুমোদন করেন।
কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু ইউসুফ তুহিন।
এছাড়াও সদস্য সচিব পদাধিকার বলে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ।
সদস্য নির্বাচিত হয়েছেন শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ছলিম উল্লাহ , অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোঃ লিটন ।
নবগঠিত কমিটির সভাপতি আবু ইউসুফ তুহিন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও বিদ্যালয়ের উন্নয়নকল্পে সকলের সহযোগিতা কামনা করেন।

  • বুড়িচং