কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার উপজেলা ৮নং মালাপাড়া ইউনিয়নের আছাদনগর আব্দুল মতিন খসরু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ৬০ জন মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৫ জন। পাশের হার ৯১,৬৭% জিপিএ-৫ পেয়েছেন ০১ জন। মানবিকে পাশ করেছে ৩৮ জন, ব্যাবসায় শিক্ষা পাশ করেছে ১৪ জন, বিজ্ঞানে পাশ করেছে ৩ জন। অধ্যক্ষ মো: জসিম উদ্দিন বলেন, আমরা সব সময় চেষ্টা করি ভালো রেজাল্ট করার জন্য। সবাই এই কলেজের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিকে আরো ভালো রেজাল্ট করতে পারি। প্রভাষক মো: জসিম উদ্দিন খান, প্রভাষাক মো: মনিরুল হক, প্রভাষক সুরজিৎ পোদ্দার, প্রভাষক আবু সাঈদ, প্রভাষক পাপিয়া সুলতানা, প্রভাষক মৌসুমী ইয়াসমিন, প্রভাষক সাবিকুন্নাহার শিমু, প্রভাষক ফাহমিদা আক্তারসহ সহ অন্যান্য শিক্ষক মন্ডলীরা আরো ভালো ফলাফল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।