অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার যুবসমাজ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

বাংলাদেশে ক্যাসিনো সংস্কৃতি ২০১৯ সালে আলোচনায় আসে, যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বেশ কয়েকটি অবৈধ ক্যাসিনোয় অভিযান চালায়। এরপর থেকেই নিষিদ্ধ অনলাইন ক্যাসিনোর দিকে ঝুঁকেছেন অনেকে। গত কয়েক বছরে স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন মাধ্যম গুলোতে ক্যাসিনোর বিজ্ঞাপন বেড়ে যাওয়ায় তরুণদের মধ্যে এটি আরও জনপ্রিয় হয়েছে। তরুণেরা ছাড়াও বিভিন্ন বয়সের মানুষ আসক্ত হচ্ছেন। যদিও বাংলাদেশের আইনে নিষিদ্ধ জুয়াখেলা, কিন্তু ডিজিটাল জুয়া অনেকটা প্রকাশ্যেই চলছে। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন একাধিক তরুণতরুণী বলছেন, ‘ঘরে বসে পুঁজি ছাড়াই আয় করতে চান? তাহলে এই অ্যাপে গেম খেলুন আর জিতে নেন লাখ লাখ টাকা।’ বিভিন্ন অ্যাপের ব্যাপকভাবে প্রচারণা করছেন তরুণেরা। যেখানে লোভনীয় অফার ও অ্যাপে খেলার নিয়ম প্রচার করছে। আদতে এটি জুয়ার বিজ্ঞাপন প্রচার করে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এর প্রচারণা চলছে এবং অনলাইনে জুয়া খেলতে আগ্রহ বাড়াছে। একজন অনলাইন জুয়া খেলোয়ার বলেন, আমি আমার এক বন্ধুর মাধ্যমে এই অ্যাপের সন্ধান পাই। তারপর অনলাইন জুয়ার নেশায় আসক্তি হয়ে যাই। আমি আমার ব্যবসার সকল পূঁজি শেষ করে ফেলেছি। এখন আমি শূন্য হয়ে গেছি, ফকির হয়ে গেছি। এই জুয়ার নেশা ইয়াবার চেয়েও ভয়ানক। বাংলাদেশে সবচেয়ে বেশি যে কিওয়ার্ড গুগলে সার্চ হয়ে থাকে, সেটি হচ্ছে জেটবাজ ডটকম। এই সাইটে প্রতিমাসে বাংলাদেশ থেকে ৭৬ লাখ বারের মতো সার্চ করা হয়। জেটবাজ জুয়ার সাইট প্রথম স্থানে রয়েছে। এরপর দ্বিতীয় জুয়ার স্থানে অবস্থান করছে জয়া৯ ডটকম, এই সাইট বাংলাদেশ থেকে প্রতি মাসে সার্চ হয় ৫৮ লাখের মতো। তৃতীয় স্থানে রয়েছে ক্রিকেস ডটটিভি। এই সাইটের নামে ৩৬ লাখ বার সার্চ হয়ে থাকে। এ ছাড়া বাংলাদেশে অনেক জুয়া সাইটের কার্যক্রম চলছে। এর মধ্যে যে ওয়েবসাইটগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে বাংলাদেশ থেকে, সেগুলোর মধ্যে রয়েছে এমসিবাংলাদেশ ডটওআরজি, ক্রিকায়া ডটআইও, ক্রিকায়া ডটবেস্ট, দারাজপ্লে ডটভিআইপি, জেরেমিথ ডটকম, ক্রেজিটাইম৮৮ ডটঅ্যাপ, সিএসওয়েলকাম ডটকম, বাংলাবেট ডটনেট, বাবু৮৮বিডিটি ডটকম, ১উইনবাংলাদেশ ডটকম, বাবো৮৮ ডটকম, বিকে৩৩ ডটনেট, এল৪৪৪ ডটওআরজি, স্লটএম৭৭ ডটকম, জয়া৯৯ ডটকম, ৭৭৭জয়া ডটনেট, টিকে৯৯৯ ডটওআরজি, ধোনি৮৮ ডটকম, বাবু৮৮এইচ ডটকম, বিগটাকা ডটকম, বাবু৮৮এফ ডটকম, খেলা৮৮ ডটঅনলাইন, নগদ৮৮ ডটকম, মোস্টপ্লে ডটভিআইপি, ফ্যানসিউইন ডটকম, গেøারিক্যাসিনো ডটকম, নগদ৮৮ ডটপ্রো, জেডব্লিউ ডটক্যাসিনো, ক্যাসিনো ডটওআরজি/বিএন–বিডি, উইন–বিডিটি ডটকম/বিএ, বাংলাবেটস ডটকম, জিটাউইন ডটকম ইত্যাদি। বুড়িচংয়ের এক তরুণ বলেন, ‘এই অনলাইন জুয়া একধরনের নেশা। যেখান থেকে বের হওয়া খুব কঠিন। আমি আসক্ত, চাইলেও ছাড়তে পারছি না। খেলায় জিতি এবং হারি, আবার খেলি। তবে আমার বেলায় জেতার পরিমাণ একটু বেশি, অনেকেই হেরে অনেক কিছু হারিয়েছেন। আমার নেশাটা আসলে ক্রিকেস ডটটিভি এই সাইটের ওপর।’ ব্রাহ্মণপাড়ার বেশ কিছু তরুণ বলেন, ব্রাহ্মণপাড়ার ঘরে ঘরে দুএকজন অনলাইন জুয়ায় মোটামুটি আসক্ত। এখানে ঝুঁকে পড়েছেন ব্যবসায়ী, শিক্ষার্থী ও বেকার যুবকেরা। জুয়ার টাকা জোগাতে কেউ কেউ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এসব জুয়ার টাকা বেশির ভাগ লেনদেন হয়ে থাকে বিকাশ ও নগদে। নাম প্রকাশ না করার শর্তে একজন বিশেষজ্ঞ বলেন, এই অনলাইন ক্যাসিনো নামের ফাঁদ থেকে তরুণ সমাজকে অবমুক্ত করতে না পারলে অদূর ভবিষ্যতে ভয়াবহ সংকটের মুখে পড়তে হবে; এটি অবশ্যম্ভাবী। কাজেই সমাজের সব স্তরে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। আসক্তি দূর করতে পরিবার ও বন্ধুদের দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রকে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করার পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জোর দিতে হবে। জুয়া কিংবা ক্যাসিনো রিলেটেড সাইটের অনলাইনে সার্চ চাহিদা বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায়, অ্যাডাল্ট সাইটের চেয়েও বেশি এসব জুয়ার সাইট এগিয়ে রয়েছে। এতে দেশের তরুণতরুণীরা অনেক ঝুঁকিতে পড়ছেন। আমরা মাঝেমধ্যেই দেখি অ্যাডাল্ট সাইটগুলো বন্ধের উদ্যোগ নিয়েছে; কিন্তু জুয়ার সাইটগুলোর বন্ধের উদ্যোগ আমাদের চোখে খুব একটা পড়ে না। আমি মনে করি, এ ঝুঁকি এড়ানোর ক্ষেত্রে পারিবারিক ভূমিকা অনেকটাই এগিয়ে আসে। এ ছাড়া সরকারের পক্ষ থেকেও সচেতনতামূলক প্রচারণা চালু করা প্রয়োজন।’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সরকারি তথ্যবিবরণীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইনে জুয়া, জালিয়াতি ও প্রতারণার শাস্তি হবে দুই বছরের কারাদন্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা বা উভয় দন্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর ২০ ধারা অনুযায়ী এই শাস্তির বিধান রয়েছে।

  • বুড়িচং-ব্রাহ্মণপাড়া