আ’লীগের কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটিতে ব্রাহ্মণপাড়ার আবদুল জলিল

লেখক: Sohel Islam
প্রকাশ: ৩ years ago

Spread the love

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটিতে স্থান পেলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুল জলিল। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান একে এম রহমত উল্লাহ এমপি স্বাক্ষরিত একটি কমিটিতে তা অনুমোদন দেওয়া হয়। সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান একে এম রহমত উল্লাহ এমপি স্বাক্ষরিত ওই কমিটিতে শিক্ষাবিদ মো: আবদুল জলিলকে সদস্য নির্বাচিত করা হয়। জানা গেছে, সাবেক ছাত্রনেতা আবদুল জলিল বিগত অনেক বছর যাবত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বিগত ২ টি জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে কুমিল্লা -৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। যার কারণে আবদুল জলিল কে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ- কমিটির সদস্য করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ- কমিটিতে স্থান দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আবদুল জলিল।

  • ব্রাহ্মণপাড়া