কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষের মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ (অব.) মাসউদ হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে সিএমএইচ-এ চিকিৎসারত অবস্থায় ২৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লা ক্যাডেট কলেজ প্রশাসন, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে। তিনি ১৯৯৩ সালের ৮ আগস্ট থেকে ১৯৯৭ সালের ৫ আগস্ট পর্যন্ত কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে স্বাভাবিক অবসরে গমন করেন। উল্লেখ্য, তিনি ইতোপূর্বে ১৯৮৭ সালের ১৫ জানুয়ারি থেকে ১৯৯৩ সালের ২৭ জুলাই পর্যন্ত বরিশাল ক্যাডেট কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রাক্তন অধ্যক্ষের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সেলিম হোসেন। এক শোক বার্তায় তিনি জানান, আমাদের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় সহকর্মী ছিলেন মরহুম মাসউদ হাসান। তাঁর কর্মজীবন ছিলো বর্ণাঢ্য ও কর্মবহুল। অনেক ক্যাডেট কলেজে তিনি চাকুরি করেছেন এবং সর্বত্র তিনি ছিলেন কর্মমুখর ও অত্যন্ত আন্তরিক। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ক্যাডেটবৃন্দ, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী সবাই তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং একজন নিরেট আত্মনিবেদনকারী মানুষের প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবে না বলে মন্তব্য করেন। কেরানীগঞ্জে তাঁর নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে জানাযার নামাজ শেষে তার দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, ভারপ্রাপ্ত সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা প্রদানের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

  • কুমিল্লা