২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ years ago

Spread the love

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গত সোমবার বিকাল ৪টায় দলীয় কার্য্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল জলিল মেম্বার, সাবেক আহবায়ক আবুল কাশেম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, মালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মশিউল আলম সোহাগ, চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ আলম, সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য কাজী ফোরকান আহম্মেদ সবুজ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্রী উজ্জল চন্দ্র রায়, যুবলীগ নেতা মো. জামাল হোসেন, আওলাদ হোসেন, খাইরুল হাসান খান মাসুম, ছাত্রলীগ নেতা আবু কাউছার দীপু, খলিলুর রহমান শান্ত, জহির উদ্দিন, এনামুল হকসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নের্তৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • ব্রাহ্মণপাড়া