ব্রাহ্মণপাড়ায় মহিলা কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো স্কুল ছাত্রী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিনের হস্তক্ষেপে এক স্কুল ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। গত রবিবার বাল্যবিবাহের খবর পেয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা কিশোরীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। জানা যায়, উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে গত রবিবার সকালে বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন ওই কিশোরীর বাড়িতে যান। সেখানে গিয়ে বিয়ের সকল প্রস্তুতি দেখতে পান। সেখানে বর ও কনে পক্ষের লোকজন উপস্থিত ছিলো। তখন মহিলা বিষয়ক কর্মকর্তা বাল্যবিয়ের কুফল ও দন্ডনীয় অপরাধ সম্পর্কে অভিভাবকদের বুঝান। তখন উপস্থিত লোকজনের সামনে কিশোরীর বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করেন।

  • ব্রাহ্মণপাড়া