ব্রাহ্মণপাড়ার শশীদলে পবিত্র আশুরা পালিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত শশীদল ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুলাই শনিবার সকালে শশীদল পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আহলে সুন্নাত ওয়াল জামাত শশীদল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল হক এর সভাপতিত্বে এবং হাফেজ মোঃ মোজাম্মেল হক ও মাওলানা মোঃ রফিকুল ইসলাম রেজভীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শশীদল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। বক্তব্য রাখেন উপজেলা আহলে সুন্নাত নেতা মোঃ আইয়ুুব খান পাঠান রেজভী, মাওঃ মোঃ হানিফ, শশীদল ছোবহানীয়া দরবার শরীফ, আলহাজ্ব ছাদেক আহমদ, মাওঃ মোঃ জাকির হোসেন সিরাজী, গোলাম মোস্তফা জীবন, মোঃ শামসুল ইসলাম মালু, মোঃ জাহাঙ্গীর আলম বাচ্চু মাষ্টার, মাওঃ মোঃ জহিরুল ইসলাম, মোঃ আবু জাহের খাদেম, মাওঃ মোঃ ইব্রাহীম খলিল, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম ব্যাপারী, মোঃ আব্দুল আলিম ভান্ডারী, মাওঃ আঃ মোতালেব, হাফেজ মোঃ নাঈম, হাফেজ মোঃ নুরুল আমিন, হাফেজ মাওলানা মোঃ আঃ ওহাব,হাজী মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আঃ মালেক হাফেজ কারী রায়হান রেজা হাশেমী, মোঃ নাছির উদ্দিন পিন্টু ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শশীদল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া