ব্রাহ্মণপাড়ায় ২৫০ কেজি ভারতীয় চিনিসহ গ্রেপ্তার-২

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে ২৫০ কেজি ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত বুধবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিএনজি অটোরিক্সার ভেতর থেকে ২৫০ কেজি ভারতীয় চিনিসহ জেলার শাসনগাছা মোল্লা বাড়ীর লাল্টু মিয়ার ছেলে মোঃ সুমন (৩৮) ও দক্ষিণ তেতাঁভূমি গ্রামের শিশু মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৫)।

  • ব্রাহ্মণপাড়া