বুড়িচংয়ে কবি নজরুলের জন্ম বার্ষিকী উদযাপন

লেখক: Sohel Islam
প্রকাশ: ৩ years ago

Spread the love

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের আয়োজনে আলোচনা সভা, গজল, কবিতা আবৃত্তি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৫ মে সকালে স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সোহেলের সভাপতিত্ব ও সহকারী শিক্ষক ওমর ফারুক সাঈমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বুড়িচং সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মোসলেহ উদ্দিন।বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শিরিন আক্তার, তানিয়া আক্তার, ইমরান হোসেন, জাহিদ হাসান, মাসুতুত আক্তার রুপা প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী। অনুষ্ঠাণ শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • বুড়িচং