ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের ঈদ পূর্ণ-মিলনী অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

সাংবাদিকদের প্রাণের সংগঠন কুমিল্লার ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের আয়োজনে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল শনিবার বিকালে দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর নিজস্ব কার্যালয় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবদুল কুদ্দুস এর পরিচালনায় ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক ডাঃ ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহাম্মদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ঈমান হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক গাজী রুবেল, সদস্য সাইফুল ইসলাম, মোঃ সোহেল ইসলাম প্রমূখ। সভায় উপজেলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয় এবং এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার জোর দাবী জানান এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার প্রতি আহবান জানান। প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত হয়ে আমাদের আনন্দের মাত্রা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছেন।

  • ব্রাহ্মণপাড়া