কুমিল্লা জেলার লালমাই উপজেলার হরিশ্চর-ভুশ্চি সড়কের জাম্মুড়ায় (বুশ মার্কেটের পূর্বে) উৎসব পদুয়া নামক স্থানে সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান জয় (২২) নামের ১ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ বেলঘর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের ৫ম পর্বের ছাত্র ছিলেন। এছাড়াও নিহত জাহিদ বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন বলেও জানা যায়। জাহিদের মৃত্যুতে তার পুরো পরিবারে শোকের আহাজারি বয়ে যায়।
এ বিষয়ে লালমাই থানার ওসি মোঃ হানিফ সরকার বলেন, আমরা ঘটনাস্থলে সাথে সাথেই গিয়েছি। সিএনজি চালক পালিয়ে গেলেও সিএনজিটিকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। নিহতের লাশ আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা,ঘাতক আটক
নেকবর হোসেন
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় প্রবাস ফেরত মাদকসেবীর ছুরিকাঘাতে আবদুল মালেক(৫০) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদকসেবী বাহারকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনোকট বাজারে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মালেক ওই গ্রামের মৃত ফজলুল হকের পুত্র। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মাদক সেবনের জন্য উনকোট গ্রামের প্রবাসী কবির আহম্মেদের পুত্র মাদকাসক্ত বাহার নিহত আবদুল মালেকের দোকানের পিছনে খালি জায়গায় প্রবেশের সময় বাঁধা দেন। এই নিয়ে দুই জনের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এর জেরে বুধবার রাত সাড়ে নয়টার সময় দোকানের সামনে শার্টার নামানোর জন্য দোকান থেকে বের হলে বাহারের সাথে থাকা ছুরি দিয়ে আবদুল মালেকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। আবদুল মালেক বাঁচার জন্য শোর চিৎকার করলে বাহার পালিয়ে যায়। এ সময় বাজারে থাকা লোকজন এগিয়ে এসে আবদুল মালেককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উনকোট গ্রামের আবুল কাশেম ও খোরশেদ আলম জানান, বাহার একজন খারাপ স্বভাবের লোক। বিদেশ থেকে আসার পর থেকেই দেখছি সারাক্ষণ মদ গাাঁজায় আসক্ত থাকে। কথায় কথায় লোকজনের সাথে খারাপ আচরণ করে এবং লোকজনকে মারধর করে।একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বাহারের সৌদি আরব ফেরার কথা।স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসাইন অপু জানান, কিছু দিন আগে মাদক সেবনে বাধা দেন নিহত আবদুল মালেক। বুধবার রাতে দোকানে বন্ধ করার সময় এলাকার চিহ্নিত মাদকাসক্ত বাহার সাথে থাকা ছুরি দিয়ে আকস্মিকভাবে আবদুল মালেককে ছুরিকাঘাত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রবিউল হোসেন জানান, বুধবার রাতে আবদুল মালেক নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর ক্ষত চিহ্ন পাওয়া গেছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, পুলিশ হাসপাতাল থেকে রাতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাহারকে আটক করেছে পুলিশ।