ব্রাহ্মণপাড়ায় ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

লেখক:
প্রকাশ: ৩ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত ২২ মার্চ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৪ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শিদলাই ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে
শিদলাই ৯ নং ওয়ার্ডে চার ভাই বাড়ীর ব্রীজের সামনে (বড়ধুশিয়া – গোলাবাড়ীয়া) গামী পাকা রাস্তার উপর হইতে মোঃ কামরুল হাসান (২৭) কে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃতদের দখল হইতে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। মোঃ কামরুল হাসান কুমিল্লা জেলার বুড়িচং থানার বুড়িচং (পূর্বপাড়া, ফকির বাড়ী) মৃত আবুল কালামের ছেলে। পুলিশ তাদের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া