স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই স্টার জোন স্পোর্টস ক্লাব কতৃক আয়োজিত মিনি নাইট ফুটবল ব্রাজিল বনাম আর্জেন্টিনা সাপোর্টারদের ফাইনাল খেলা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক মোঃ খোকন ভূইয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী মোঃ আব্দুর রশিদ ভূইয়া। খেলায় সহ-সভাপতি ছিলেন মোঃ শাহজাহান পুলিশ। খেলাটি উদ্ভোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম ভূইয়া। খেলায় ব্রাজিল সাপোর্টিং টিমকে ট্রাইবেকারে আর্জেন্টিনা সাপোর্টিং টিম পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । নাইট ম্যাচ মিনিবার ফুটবল টুর্নামেন্ট হওয়ায় এলাকায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। ব্রাজিল সাপোর্টিং ও আর্জেন্টিনা সাপোর্টিং টিমের মধ্যে খেলা হওয়ায় কয়েক হাজার উৎসুক সাধারণ মানুষ গভীর রাত পর্যন্ত মাঠে উপস্থিত ছিলেন। এসময় অতিথি বৃন্দরা বলেন মাদক, ইভটিজিং সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে যুবসমাজকে রক্ষার জন্য এরকম ফুটবল ম্যাচ একে প্রতিনিয়ত আয়োজন করা হবে। কারণ খেলাধুলাই পারে সকল প্রকার মাদক ও অপসংস্কৃতি থেকে যুব সমাজকে দূরে রাখতে। খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।