ব্রাহ্মণপাড়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ২ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ মুন্নী ইসলাম।

 

সভায় ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে, কিশোর গ্যাং, বালুবিভাহ, অবৈধ ড্রেজার মেশিন, মাদক ও অপরাধ দমনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ রাখতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. জালাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহ-সভাপতি মোঃ মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী মোঃ আমানত খাঁন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাজী মোঃ জাকির খান সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, শশীদল ও সালাদা নদী বিওপির ক্যাম্প কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ।

  • ব্রাহ্মণপাড়া