ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৫ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামি, ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি, নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্যসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত মো. বাবুল হোসেন (২৯)কে গ্রেপ্তার করা হয়। এএসআই রতন কুমার মল্লিকের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত মো. আশরাফুল (২৮) গ্রেপ্তার হন।

এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে অভিযানে একই ব্যক্তির নামে থাকা দুটি জিআর পরোয়ানাভুক্ত মো. ফারুক আহম্মেদ ওরফে রকেল ওরফে রাখাল ওরফে রকিল (৩৯)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া এএসআই মো. নুর আল-আহসানের অভিযানে জিআর পরোয়ানাভুক্ত মো. ফরিদ (৬৫)কে গ্রেপ্তার করা হয়।

এসআই রূপম কুমার সরকারের নেতৃত্বে বিশেষ অভিযানে পলাতক আসামি মো. বাবুল হোসেন (২৯)কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, এসআই মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে অপর এক অভিযানে আসামি মো. আবুল হোসেন (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া এসআই মো. রফিকুল ইসলাম, এসআই মো. শামীম হোসেন, এসআই রূপম কুমার সরকার, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অপরাধে মো. জালাল (৫০), মো. ইসমাইল (২২), মো. মোশারফ হোসেন (২১), আল-আমিন (৩৮) ও মো. মনির হোসেন (৩৮)কে সামারি ট্রায়ালের জন্য গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১১ জনের মধ্যে চারজন জিআর/সিআর পরোয়ানাভুক্ত, একজন ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে পাওয়া পলাতক, একজন নিয়মিত মামলার এজাহারনামীয় এবং পাঁচজন মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের আসামি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া