কুমিল্লা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ minutes ago

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ ।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জুম্মা নামাজের পর কুমিল্লা মহানগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলির নিজবাড়ি থেকে কোতোয়ালি থানার যৌথ অভিযানে  তাকে গ্রেপ্তার করেন কুমিল্লার ডিবি পুলিশ। বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন,কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি)  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ শামসুল আলম। পুলিশ  সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায়ও তিনি সক্রিয় ছিলেন বলে জানা গেছে। সাজ্জাদ হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং  জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন) ২০১৬ সালের ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচনের  আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) আবু তাহেরের কাছে মাত্র ৪৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। ওই নির্বাচনে আবু তাহের ১,২৮১ ভোট পেয়ে বিজয়ী হন এবং সাজ্জাদ হোসেন ১,২৩৩  ভোট পেয়ে পরাজিত হন।

  • কুমিল্লা