বুড়িচংয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ minutes ago

Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন সভায় সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আফরিনা আক্তার সভাটি পরিচালনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং সারের ডিলার প্রবীর কুমার দেব, মোঃ আবুল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, মোঃ মোশারফ হোসেন মাসুক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রমজান আলী, মোঃ আবদুল আউয়াল, মোঃ আবদুল খালেকসহ উপজেলার সকল বিসিআইসি ও বিএডিসি ডিলারগণ।
সভায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ, নতুন নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগ ও সমন্বয় এবং খুচরা ডিলার বাতিল করে বিক্রয় প্রতিনিধি নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া সভায় বুড়িচং উপজেলায় ৬টি ডিলারের পদ শূন্য ঘোষণা করা হয়। শূন্য পদগুলোতে নতুন ডিলার নিয়োগের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় কৃষকদের মাঝে সার ও বীজের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া