কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান রিপন ভূইঁয়াকে আবারো আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। তাঁর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড, করোনাকালীন মানবিক সহায়তা এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে তাঁর জনপ্রিয়তা বেড়ে উঠেছে। স্থানীয় ভোটার ও সাধারণ জনগণের সাথে কথা বলে জানা গেছে, আনিছুর রহমান রিপন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দুলালপুর ইউনিয়নে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং গ্রামীণ সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সব ধরণের ভাতা (বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী) কোনো প্রকার অনিয়ম ছাড়া সঠিক মানুষের কাছে পৌঁছে দিয়ে তিনি এলাকায় এক সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এলাকার কয়েকজন প্রবীন ব্যাক্তিরা জানান “আনিছুর রহমান রিপন শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি দুলালপুর ইউনিয়নের সুখ-দুঃখের সারথি। যেকোনো বিপদে-আপদে তাকে দিন-রাত পাশে পাওয়া যায়। এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁর মতো একজন সৎ ও যোগ্য নেতৃত্ব আবারো আমাদের প্রয়োজন।” আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই দুলালপুরের হাট-বাজার এবং চায়ের দোকানগুলোতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান রিপন। স্থানীয় তরুণ ও যুব সমাজের বড় একটি অংশ তাঁর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মাঠে-ঘাটে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা মনে করেন, দুলালপুর ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আনিছুর রহমান রিপনের কোনো বিকল্প নেই। পুনরায় নির্বাচনের প্রস্তুতি ও জনগণের এই ভালোবাসার বিষয়ে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান রিপন বলেন “আমি সব সময় নিজেকে জনগণের শাসক নয়, সেবক মনে করেছি। গত কার্যকালে সাধ্যমতো চেষ্টা করেছি দুলালপুর ইউনিয়নের মানুষের কল্যাণ ও উন্নয়ন করতে। আমার এলাকার সাধারণ জনগণই আমার শক্তি। তারা যদি আবারো চান এবং আমার ওপর আস্থা রাখেন, তবে আমি আগামী নির্বাচনেও অংশ নেব এবং দুলালপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে বাকি জীবন উৎসর্গ করব।” এলাকাবাসী মনে করছেন, বিগত দিনের কর্মদক্ষতা ও জনপ্রিয়তার বিচারে আগামী নির্বাচনেও আনিছুর রহমান রিপন বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারো দুলালপুর ইউনিয়ন পরিষদের হাল ধরবেন।