ব্রাহ্মণপাড়ায় ১১ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৩৮ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. এমরান হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১ মে) দিবাগত রাতে উপজেলার শশীদল ইউনিয়নের দেউশ টানা ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. এমরান হোসেন ওই এলাকার মকবুল মেম্বার বাড়ির আব্দুল জলিলের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এমরান হোসেনের নিজস্ব গরুর খামারের অভিযান পরিচালনা করেন। এসময় তল্লাশি চালিয়ে তার খামারের ভিতর থেকে ১১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া এমরান হোসেনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

  • ব্রাহ্মণপাড়া