ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন গ্রেফতার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) পরিচালিত অভিযানে মাদক মামলার দুই আসামি ও একজন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মো. মাহতাব হোসাইন অভিযান পরিচালনা করে উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় হাশেম হাজী বাড়ির সামনে ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহাপুর এলাকার মো. আনোয়ার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন।

অপরদিকে একই দিনে বিজিবি পরিচালিত পৃথক অভিযানে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় সীমান্তবর্তী শশীদল রেলক্রসিং সংলগ্ন সেলিমের চায়ের দোকানের সামনে থেকে ৩৬ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার খাপুরা গ্রামের মো. আবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়।

এছাড়া তৃতীয় অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মো. নাছির উদ্দিন অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ শশীদল এলাকার মো. সুমন মিয়া ওরফে দুলালকে গ্রেফতার করেন।

  • ব্রাহ্মণপাড়া