ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক সোনা মিয়া বহিষ্কৃত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ minutes ago

Spread the love

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো: সোনা মিয়া (ইসমাইল)-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র প্যাডে দপ্তর সম্পাদক এইচ.এম হেদায়েত উল্লাহ সরদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সু-স্পষ্ট প্রমাণের ভিত্তিতে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাকে প্রচার সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উক্ত আদেশের অনুলিপি কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি মো: জাকারিয়া তাহের সুমন এবং সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া