অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন মাওলানা আবু কাউছার আরমান

লেখক: ‎মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ মাস আগে

Spread the love

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউস গ্রামের কৃতি সন্তান মাওলানা আবু কাউছার আরমান মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পবিত্র রমজান মাসে তিনি শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের একটি অসহায় পরিবারের সঙ্গে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন।

এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান এবং তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন।

এসময় ঈদ উপলক্ষে প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এবিষয়ে মাওলানা আবু কাউছার আরমান বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

বিশেষ করে রমজান মাসে তাদের সহযোগিতা করা একটি বড় ইবাদত। এসময় স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

  • ব্রাহ্মণপাড়া