পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার’র উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণপাড়া সরকারি হাইস্কুল মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণপাড়া দক্ষিণ বাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা মধ্যদিয়ে শেষ হয়। র্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এতে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. মিজানুর রহমান সরকার আতিকী। এছাড়া জামায়াত নেতা মাওলানা মো. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আমীরুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামির আমীর কাজী আবদুল হান্নান সরকারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তারা বলেন, দীর্ঘ এক বছর পর পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত হয়েছে। এ মাসের পবিত্রতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি এবং সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।