কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে৷ মঙ্গলবার ২৮ অক্টোবর বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আয়োজনে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি মাধ্যমে দিবসটি পালিত হয়েছে৷ কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলে যুগ্ম-আহবায়ক এড. আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন৷ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন, সহ-সভাপতি মোঃ শাহ আলম খোকন, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, এনামুল হক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, শাহজাহান সাজু৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ এনামুল হক সবুজ৷ এ সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ জমির হোসেন, কবির হোসেন, নাজমুল হাসান, আবুল কালাম, লুবেদ, কামরুল হাসান, আবুল খায়ের, শাহজালাল, মাসুদ হায়দার, জালাল হোসেন, কাসেদুল হক, সদস্য জমির হোসেন সরকার, আবু হানিফ, রুবেল, শিমুল, কাউছার, বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক এমদাদুল হক সুমন, শরাফ উদ্দিন সরকার, গাজী এমরান, ছাত্র দলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ এসময় বক্তারা বলেন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে যুবদলের কর্মীরা৷ ফ্যাসিস্ট হাসিনার বিদায় ঘন্টা বাজাতে সবার আগে এবং সব সময় মাঠে ছিল জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ৷ তাই দেশের প্রয়োজনে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে সবসময় কাজ করে যাবে যুবদল।