কুমিল্লায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নীলাভ্র ফাউন্ডেশনের কর্মশালা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা আইডিয়াল কলেজে “ওয়ার্কশপ অন মেন্টাল হেলথ এন্ড ওভারকামিং ডিপ্রেশন” শীর্ষক একটি কর্মশালা আয়োজন করা হয়। মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ-কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. নুযহাত তাবাসসুম উর্বি। তিনি তাঁর উপস্থাপনায় হতাশা, উদ্বেগ ও মানসিক চাপ থেকে উত্তরণের বাস্তবধর্মী কৌশল তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানসিক সুস্থতার প্রতি সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন।
স্বাগত বক্তব্য রাখেন সাইফুল ইসলাম এক্সিকিউটিভ হেড, নীলাভ্র ফাউন্ডেশন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডা. রাফিত ফারহান এবং মেক্সিমি-এর ফাউন্ডার ও সিইও মেহেদি হাসান রাফি।
এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু এবং নীলাভ্র ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলাভ্র ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সুপ্রিয়া রায়।
কর্মশালায় ফাউন্ডেশনের ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর মোস্তফা কামাল, ফিন্যান্স সেক্রেটারি সুপ্তি রাণী সাহা এবং প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন,
“ডিপ্রেশন কোনো দুর্বলতা নয়, এটি একটি মানসিক অবস্থা যা সঠিক সচেতনতা, সমর্থন ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ও পরাজিত করা সম্ভব।”
তিনি শিক্ষার্থীদের মানসিক শক্তি বৃদ্ধি এবং ইতিবাচক জীবনধারার অনুশীলনের বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, নীলাভ্র ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে তরুণ সমাজের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • কুমিল্লা