প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ-এর উদ্যোগে আগামী (১৮ অক্টোবর) শনিবার বিকেল ৪টা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের Jewish Center-এ বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান এবং সমাজসেবায় নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হবে।
সংগঠনের আহ্বায়ক ও Bangladesh Society-এর সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম এবং সদস্য সচিব শামসুউদ্দিন আহমেদ শামীম এক যৌথ বিবৃতিতে কমিউনিটির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
প্রবাসে থেকেও মোশাররফ হোসেন খান চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর এই অবদানকে প্রবাসী বাংলাদেশিরা গর্বের সাথে স্মরণ ও সম্মান জানাবেন সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে।