ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয়ে হঠাৎ ইউএনও, শিক্ষার্থীদের সঙ্গে ভাব বিনিময়

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ ক্লাস নেন ও আনন্দঘন সময় কাটান। পরিদর্শনকালে ইউএনও শিক্ষার্থীদের পাঠদানের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের উদ্দেশে অনুপ্রেরণামূলক কথা বলেন। শিক্ষার্থীদের সঙ্গে গল্প করেন, প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করেন। ইউএনও মাহমুদা জাহান বলেন, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবেই বিদ্যালয় পরিদর্শন করি। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চাহিদা, সমস্যা ও আগ্রহ বোঝা যায়। এতে তাদের মনোবলও বাড়ে। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, একজন প্রশাসনিক কর্মকর্তার এভাবে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানো তাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এমন উদ্যোগ শিশুদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে বলেও তারা মত প্রকাশ করেন। বিদ্যালয় পরিদর্শনের সময় ইউএনও শ্রেণিকক্ষে শৃৃৃৃৃৃৃৃৃৃঙ্খলা, পাঠদানের পদ্ধতি ও উপস্থিতির বিষয়গুলোও পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

  • ব্রাহ্মণপাড়া