ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ক্যাবল নেটওয়ার্ক ও ইন্টারনেট ওয়াইফাই কন্ট্রোলরুমে মো. জিহাদুল ইসলাম (২২) নামের এক তরুণ ফ্যান ঝুলানোর বাকানো লোহার রডে রশি পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৮ জুন) বেলা ১১ টায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ বাজারের সেলিম মার্কেটের দ্বিতীয় তলায় প্রান্ত ক্যাবল নেটওয়ার্ক, ইন্টারনেট ও ওয়াইফাই এর কন্ট্রোলরুম থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. জিহাদুল ইসলাম সাহেবাবাদ গ্রামের পশ্চিমপাড়া (বাঁশতলী ডেঙ্গুর বাড়ি) এলাকার আবদুল বারেক মিয়ার ছেলে। সে ওই ক্যাবল নেটওয়ার্ক, ইন্টারনেট ও ওয়াইফাই এর অপারেটর ও টেকনিশিয়ান হিসেবে কাজ করতো। ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক আবু ইউসুফ বাবুল জানান, সকালে আমরা লোক মারফত জানতে ঘটনাস্থলে এসে দেখি অফিসটির ভিতর থেকে আটকানো এবং দরজার ছিদ্র দেখি জিহাদুল ইসলাম ফ্যান ঝুলানোর বাকানো লোহার রডে রশি পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঝুলে আছে। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ক্যাবল নেটওয়ার্ক ও ইন্টারনেটের কন্ট্রোলরুমের দরজা খুলে ছেলেটির ঝুলে থাকা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আর্চায্য জানান, খবর পেয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে শোরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া