ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি যুক্তরাষ্ট্রের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

সম্প্রতি নিউইয়র্কের কুইন্সে অবস্থিত নবান্ন রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়ে গেল ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি যুক্তরাষ্ট্র শাখার দ্বিবার্ষিক মতবিনিময় সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষে সম্মেলন। সংগঠনের সভাপতি হাবিব খান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বায়েজিদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সোসাইটির বিগত কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা ফিরুজ আখন্দ, সাবেক প্রধান শিক্ষক শাহআলম, কাউছার মোস্তফা মিয়াজী, আবুল হাসেম ম্যানেজার, আবুল খায়ের আখন্দ, শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, হেলাল উদ্দিন, আব্দুল লতিফ, রুবেল হোসেন, ফেরদাউস খান চৌধুরীসহ অনেকে। সভায় সর্বসম্মতিক্রমে সোসাইটির বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদপূর্তিতে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। দ্বিতীয় অধিবেশনে উপদেষ্টা ফিরুজ আখন্দের সভাপতিত্বে ও কাউছার মোস্তফা মিয়াজীর সঞ্চালনায় উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। ঘোষিত নতুন কমিটির মধ্যে হাবিব খান চৌধুরী পুনরায় সভাপতি, ইঞ্জিনিয়ার আব্দুল কাদের সিনিয়র সহ-সভাপতি, রুবেল হোসেন সাধারণ সম্পাদক এবং দেলোয়ার হোসেন মাসুমকে অর্থ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। উপস্থিত সদস্যদের করতালির মাধ্যমে এ সিদ্ধান্ত অনুমোদন পায়। সভাপতি হাবিব খান চৌধুরী তাকে পুনরায় দায়িত্ব প্রদান করায় সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন। সভার শেষ পর্বে কুমিল্লা জেলা সোসাইটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপস্থিত সবাইকে নিয়ে দেশ ও প্রবাসে বসবাসরত ব্রাহ্মণপাড়াবাসীর মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন। নবনির্বাচিত নেতৃত্ব আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • যুক্তরাষ্ট্র